
BNG-ENG
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই অনেক অনেক বেশী ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক শর্টকাট একটি রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে সেদ্ধ ছোলার চাট। ছোলা বিশেষ করে আমরা মসলা দিয়ে অনেক ভুনা করে খেয়ে থাকি। সিদ্ধ করা ছোলা চাট তৈরি করলে এতে শরীরে গ্যাস কম হয়। খাইতেও অনেক টেস্টি। এছাড়াও রান্নাবান্নার ঝামেলা কম।
আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তো চলুন রেসিপিটি শুরু করা যাক।
Assalamu Alaikum.
I hope everyone is very, very well. Alhamdulillah I am also well. Today I have come to you with a recipe. A recipe with many shortcuts. And the name of this recipe is boiled chickpea chaat. Chickpeas are especially eaten roasted with spices. If you make boiled chickpea chaat, it reduces gas in the body. It is also very tasty to eat. Also, there is less hassle in cooking.
I hope you will like the simple recipe.
So let's start the recipe.
সেদ্ধ ছোলার চাট রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে...
উপকরণ -
১.সিদ্ধ ছোলা,
২.আদা কুচি,
৩.কাঁচা মরিচ,
৪.পেঁয়াজ কুচি,
৫.লবণ,
৬.চাট মসলা,
৭.সরিষার তেল,
৮.টমেটো,
৯.ধনিয়া পাতা।
All the ingredients we need to make the boiled chickpea chaat recipe...
Ingredients -
- Boiled chickpeas,
- Chopped ginger,
- Green chili,
- Chopped onion,
- Salt,
- Chaat masala,
- Mustard oil,
- Tomato,
- Coriander leaves.
প্রস্তুত প্রণালী -

এখানে আমি আগে থেকে ছোলা সেদ্ধ করে নিয়েছি। এবারে আদা কুচি এবং কাঁচামরিচ কুচি সরিষার তেলে ভেজে নিব। তবে হালকা করে ভেজে নেব।
Here I have already boiled the chickpeas. Now I will fry the chopped ginger and chopped green chillies in mustard oil. But I will fry them lightly.

আমি বড় আকারের একটা পিয়াজ কুচি করে নিয়েছি। আগে থেকে হালকা করে যে আদা এবং কাঁচা মরিচ ভেজে রেখেছিলাম তার ভিতরে সেদ্ধ ছোলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে নিব। আসলে কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না। কাঁচা পিএস খেলে মুখ থেকেও গন্ধ বের হয়। এইজন্য আমি হালকা একটু ভাব দিয়ে দিচ্ছি। তবে সেদ্ধ ছোলার চাট কিন্তু কাঁচা পেঁয়াজ আদা দিয়েও তৈরি করা যায়। তো আমি একটু হালকা ভাব দিয়ে নিলাম।
I have chopped a large onion. I am adding boiled chickpeas and chopped onion to the ginger and green chillies that I had lightly fried earlier. I will stir it lightly. Actually, it is not good to eat raw onion. Eating raw PS also gives off a bad smell. That is why I am giving it a little bit of a mild taste. However, boiled chickpea chaat can also be made with raw onion and ginger. So I gave it a little bit of a mild taste.

এখন আমি বাকি উপকরণ গুলো দিয়ে দিব। এখানে চাট মসলা, ধনিয়া পাতা, টমেটো কুচি, এবং একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। আমার কাছে আজ শসা ছিল না তাই দিতে পারিনি। শসা দিলে আরো বেশি টেস্টি হয়। এই সেদ্ধ ছোলার চাট শুধু রমজান মাসেই নয় প্রতিদিন কি বিকেলের নাস্তার টেবিলে তৈরি করে নিতে পারেন। অনেক মজাদার একটি খাবার এবং শরীরের জন্য উপকার। আলহামদুলিল্লাহ সেদ্ধ ছোলার এই চাট রেসিপি টা অনেক মজার হয়েছে। বাসার সবাই খেয়ে অনেক ভালো বলেছে।
আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
Now I will add the rest of the ingredients. Here I will add chaat masala, coriander leaves, chopped tomatoes, and a little lemon juice. I did not have cucumber today, so I could not add it. It is even tastier if you add cucumber. You can make this boiled gram chaat not only during the month of Ramadan but also every day for afternoon snack. A very tasty dish and beneficial for the body. Alhamdulillah, this boiled gram chaat recipe has been very tasty. Everyone at home has said it is very good after eating it.
I hope you like it too.

এতক্ষন যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি..
আল্লাহ হাফেজ।
Thank you so much to everyone who has seen this simple recipe of mine so far. I bid you all good and healthy, and I bid you farewell today.



