
BNG-ENG
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে মাহে রমজান মাস বরকতের মাস। আমরা কিন্তু সবাই রোজা থাকি। বিশেষ করে ইফতারিতে ছোলা ভুনা টা থাকবেই। তাই যত কম সময়ে ছোলা ভুনা তৈরি করা যায় সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তো চলুন তৈরি করে নিই কম সময় ছোলা ভুনা।
Assalamu Alaikum.
I hope everyone is doing very well. Alhamdulillah I am doing very well. This month of Ramadan is a month of blessings. We all fast. Especially during Iftar, there will be roasted chickpeas. So I have come up with a recipe to make roasted chickpeas in the least amount of time. I hope you will like the simple recipe.
So let's make roasted chickpeas in the least amount of time.
কম সময় ছোলা ভুনা তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে...
উপকরণ -
১.ছোলা,
২.পেঁয়াজ,
৩.কাঁচা মরিচ,
৪.টমেটো,
৫.তেজপাতা,
৬.রসুন বাটা,
৭.জিরা,
৮.ধুনিয়া গুড়ি,
৯.ধনেপাতা,
১০.লবণ,
১১.হলুদ,
১২.সরিষার তেল,
১৩.আলু।
All the ingredients we need to make roasted chickpeas in less time...
Ingredients -
1.Chickpeas,
2.Onion,
3.Green chillies,
4.Tomatoes,
5.Bay leaves,
6.Garlic paste,
7.Jumra seeds,
8.Dhunia guri,
9.Coriander leaves,
10.Salt,
11.Turmeric,
12.Mustard oil.
- Potato.

প্রথমে আমি প্রেসার কুকারে দুইটা গোল আলু এবং ছোলা সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় তেল দিয়ে পিয়াজ মরিচ হালকা ভেজে নেব। এরপরে বাকি উপকরণগুলো দিয়ে মসলাটাকে কষিয়ে নিব সামান্য পরিমাণের পানি দিয়ে। তোমার শরীরটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিছু টমেটো কুচিও দিয়েছিলাম। টমেটো কুচি দিলে ছোলা গুলোর হালকা টক একটা টেস্ট আসে।
First, I have boiled two round potatoes and chickpeas in a pressure cooker. Now, I will lightly fry the onion and chillies in oil on the stove. Then, I will grind the masala with the remaining ingredients and a little water. Your body has been thoroughly ground. But I also added some chopped tomatoes here. Adding chopped tomatoes gives the chickpeas a slightly sour taste.

এখন কষানো মসলাগুলোর ভেতরে ছোলা গুলো দিয়ে দিচ্ছি। আলু দুটোকে আমি হাত দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। যাতে করে ছোলা গুলো একটা মসলা মাখামাখা ভাব আসে। আবারো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণ একটু কম দিয়েছিলাম এই জন্য এখন আবার দিতে হলো। আপনারা চাইলে মসলা কষানোর সময় দিতে পারেন।
Now I am adding the chickpeas to the grated spices. I have mashed the potatoes well with my hands. So that the chickpeas get a spice-like texture. I will stir it again for a while and grind it. I am adding a little salt. Since I had added a little less salt, I have to add it again now. If you want, you can give the spices time to grind.

পানিটা শুকিয়ে এসেছে আর ছোলা অনেক ঘনত্ব। এবারে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার ছোলা ভুনা। যারা আমার মত অল্প সময়ে এরকম সুলাবানা রেসিপিটি করতে চান তারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন।আলহামদুলিল্লাহ এর মাঝে তৈরি করে নিলাম কম সময় ছোলা ভুনা।
আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি..
আল্লাহ হাফেজ।
The water has dried up and the chickpeas are very thick. Now I will give you some chopped coriander leaves. You can definitely understand how delicious roasted chickpeas are. Those who want to make such a delicious recipe in a short time like me should definitely try it at least once. Alhamdulillah, I made roasted chickpeas in a short time.
I hope you liked the simple recipe. Thank you very much to those who have seen the simple recipe so far.
I am leaving today with the hope that you all will be well and healthy.